1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের অভিযোগে মামলা ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি

চরভদ্রাসনে সাংবাদিকদের সাথে ওকাপের মত বিনিময় সভা

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮০৭ জন পঠিত
চরভদ্রাসনে সাংবাদিকদের সাথে ওকাপের মত বিনিময় সভা
চরভদ্রাসনে সাংবাদিকদের সাথে ওকাপের মত বিনিময় সভা

চরভদ্রাসন থেকে সংবাদদাতা :

ফরিদপুরের চরভদ্রাসনে স্থানীয় সাংবাদিকদের সাথে অভিবাসন উন্নয়ন প্রগ্রাম(ওকাপ) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটায় চরভদ্রাসন উপজেলা ওকাপের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

ওকাপ চরভদ্রাসন শাখার মাঠ কর্মকর্তা রেজাউল করিমের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সাংবাদিক মেজবাউদ্দীন, আবদুস সবুর কাজল,আ: ওহাব মোল্যা, লিয়াকত আলী লাভলু, নাজমুল হাসান নিরব, ,এম এম সাইফুর রহমান,মোঃ আসলাম বেপারী , রতন কুমার টিকাদার,ওকাপের গাজীরটেক ফোরম সভাপতি মজিবর মোল্যা,সমাজকর্মী সালমা বেগম।

সভায় বক্তারা অভিবাসীদের সাম্প্রতিক সময়ের বিভিন্ন সমস্যা সমাধানে জাতীয় ও স্থানীয় পর্যায়ে করনীয় এবং ওকাপের সাথে সাংবাদিকদের অংশ্রহনমূলক কর্মক্ষেত্র সৃষ্টির বিভিন্ন বিষয়ে মতামত ব্যক্ত করেন।

অভিবাসীরা দেশের অর্থনীতির বৃহত্তর যোগানদাতা তাই অভিবাসন ব্যবস্থাপনায় গুরুত্ব আরোপ পূর্বক পদক্ষেপ প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে এ সেক্টরের সাফল্য অর্জনের লক্ষ্যে সকলের মতামতের মধ্যে উঠে আসে উপজেলা পর্যায়ে বিদেশগামী রেমিটেন্স যোদ্ধাদের নিবন্ধনের মাধ্যমে বিদেশ ভ্রমণের পথ সুগম করা নিবন্ধন ছাড়া কেউ বিদেশে যেতে পারবেনা এর ফলে দালাল এবং তৃতীয় পক্ষের দৌরাত্ম রাস পাবে ।

যারা বিদেশ যাচ্ছে সরকারিভাবে তাদের একটি তালিকা থাকবে তাদের সুবিধা-অসুবিধা সার্বিক বিষয় তদারকি সহজলভ্য হবে । অপরদিকে নারী শ্রমিকরা জানেনা বিদেশ গমনে তাদের কত টাকা লাগে বা তারা আরো টাকা পেয়ে থাকে কিনা তাই নিবন্ধনের মাধ্যমে কর্মী পাঠানোর ব্যবস্থা হলে অভিবাসীরা প্রতারণার হাত থেকে রক্ষা পাবে বর্তমানে বিদেশ যেতে টিকা নিয়ে একটি মহল ব্যবসা করে যাচ্ছে।

বাংলাদেশের বিমান সিট খালি নিয়ে যাত্রা করে টিকিটের দাম সবার চাইতে বেশী হওয়ার কারণে এর পিছনে কারা আছে তা তদারকি দরকার। এতে দেশ এবং অভিবাসী উভয় ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে সভায় সকলে মত পোষণ করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION