1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের অভিযোগে মামলা ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন

চরভদ্রাসনে গনহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ৮ মে, ২০২১
  • ১৩৭০ জন পঠিত

ফরিদপুর প্রতিনিধি ঃ ফরিদপুর চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নে ৮ মে গনহত্যা দিবস উপলক্ষে শনিবার দুপুরে চর হাজিগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শহীদ পরিবারের উদ্যোগে প্রথম বারের মত এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. শামচুল হক ভোলা মাষ্টার। ফরিদপুর শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটির প্রতিষ্টাতা আহবায়ক মোঃ সাজ্জাদুল হক সাজ্জাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে রাখেন লেখক, গবেষক, সাংবাদিক ও শহীদ স্মৃতি সংরক্ষণ কেন্দ্রীয় কমিটির আহবায়ক দিব্যেন্দু দ্বীপ। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটি ফরিদপুর জেলা কমিটির যুগ্ন আহবায়ক নুর মোহাম্মদ, এ্যাড মানিক মজুমদার, জাকারিয়া মাতুব্বর, বীর মুক্তিযোদ্ধা আবাদুল মান্নান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন ফরিদপুর শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটির সদস্য সচিব উৎপল সরকার সাগর। পরে শহীদদের স্মরনে নির্মানধীন শহিদ মিনারে পুস্পমালা অর্পন করেন অতিথি বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION