1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

গেরদায় ক্লিনিক নির্মাণ উপলক্ষে ইউপি চেয়ারম্যানের জমি দান

  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ৪৩৯ জন পঠিত
গেরদায় ক্লিনিক নির্মাণ উপলক্ষে ইউপি চেয়ারম্যানের জমি দান
গেরদায় ক্লিনিক নির্মাণ উপলক্ষে ইউপি চেয়ারম্যানের জমি দান

 

স্টাফ রিপোর্টার : ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ কাফুরা গ্রামে সুবিধা ও চিকিৎসা বঞ্চিত মানুষ সেবা পাবে। তাদের স্বাস্থ্য সেবার নিশ্চিত করণে মানবতার সেবায় উদ্যোগী হলেন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন। তার প্রচেষ্টায় অবশেষে সংশ্লিষ্ট স্বাস্থ্য দপ্তর কমিউনিটি ক্লিনিক নির্মানের অনুমোদন দিয়েছেন। আর এই ক্লিনিক নির্মাণের জমিটি দান করলেন ইউপি চেয়ারম্যান নিজেই। ৩০ জানুয়ারি সোমবার ফরিদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মুহাম্মদ বিন ফারুখ এর কাছে আনুষ্ঠানিক ভাবে জমির দলিল তুলে দেন ইউপি চেয়ারম্যান। এ সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল খালেক ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ ফারুক মিঞা, ২নং ইউপি সদস্য শেখ জিল্লু, ৯নং ইউপি সদস্য মোঃ নূরুল ইসলাম, ইউপি সচিব মৌসুমী আক্তার প্রমুখ। ইউপি চেয়ারম্যান বলেন, স্বাস্থ্য সেবার জন্য গ্রামের মানুষের জন্য কেবল ৮ শতাংশ জমি নয় আমি একটি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ৩৩ শতাংশ জমি দান করছি এ ছাড়া একটি মসজিদের জন্য জমি দিচ্ছি। আমার পিতা মরহুম আলহাজ্ব আব্দুল খালেক চেয়ারম্যানের কাছে মানুষের সেবা ও গ্রামীণ মানুষের শিক্ষা উন্নয়নে কাজ করা প্রেরণা পেয়েছি। তিনি নিজে গেরদায় ডিগ্রী কলেজ, উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, পোস্ট অফিস, বাজার, মসজিদ, মাদ্রাসাসহ বহু প্রতিষ্ঠান হড়ে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION