1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা মুকুল বোস চলে গেলেন না ফেরার দেশে

  • Update Time : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ৫৬৮ জন পঠিত
কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা মুকুল বোস চলে গেলেন না ফেরার দেশে
কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা মুকুল বোস চলে গেলেন না ফেরার দেশে

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য, বীর মুক্তিযোদ্ধা মুজিব আদর্শের সৈনিক মুকুল বোস মারা গেছেন (দিব্যান: লোকান: স্ব গচ্ছুত)। শনিবার (২ জুলাই) ভোর ৫টা ২০ মিনিটে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। গত ১৬ মে রাজধানীর রায়ের বাজারের বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন মুকুল বোস। তাৎক্ষণিকভাবে তাকে মোহাম্মদপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

পরদিন সেখান থেকে স্কয়ার হাসপাতালের করোনারী কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। এরপর মুকুল বোসকে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ২ জুলাই ভোরে মারা যান তিনি। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন। এছাড়া তার মৃত্যুতে কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাহী সদস্য বিপুল ঘোষ, ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক, জেলা কমিটির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শ্যামল কুমার ব্যানার্জী, শিবাজী নিকেতন গোপালগঞ্জ, ফরিদপুরসহ বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ শোক জ্ঞাপন করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য ২০০৭ সালে জরুরি অবস্থার সময় ওবায়দুল কাদের, মরহুম সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে মুকুল বোসও ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। জরুরি অবস্থার পর আওয়ামী লীগ ক্ষমতায় এলে ২০০৯ ও ২০১২ সালের জাতীয় সম্মেলনে মুকুল বোস কেন্দ্রীয় কমিটি থেকে বাদ ছিলেন। এরপর ২০১৬ সালের অক্টোবরে আওয়ামী লীগের ২০তম সম্মেলন অনুষ্ঠানের আড়াই মাস পর ২০১৭ সালের ১ জানুয়ারি তাঁকে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION