1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

কাদিরদীতে বিদ্যালয়ের সভাপতির উপর হামলাকারীদের শাস্তির দাবি 

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৪৮৮ জন পঠিত
Exif_JPEG_420
বোয়ালমারী প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারীতে সভাপতির উপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কাদিরদী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে কাদিরদী উচ্চ বিদ্যালয়ের সামনে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের উপর মানববন্ধন করে এ শাস্তির দাবি জানান তাঁরা।
মানববন্ধনে সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাফিউল আলম মিন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন কাদিরদী কলেজের অধ্যক্ষ মো. নুরুজ্জামান মোল্যা, উপাধ্যক্ষ রঞ্জন কুমার ব্যানার্জি, সাতৈর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. মজিবর রহমান, বিদ্যালয়ের সাবেক সভাপতি মোতালেব মেম্বার, কাদিরদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার দাস, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এসএম শফিউল্লাহ শাফি, অভিভাবক সত্তার মোল্যা, কাশেম শেখ, মো. বাবলু মোল্যা, দশম শ্রেণির শিক্ষার্থী মাফিয়া খানম প্রমুখ।
বক্তারা বলেন, সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে মো. দেলোয়ার হোসেন শক্ত অবস্থান নেওয়ায় তার উপর পরিকল্পিত ভাবে হামলার ঘটনা ঘটানো হয়। হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
উল্লেখ্য, ঈদের আগের দিন শুক্রবার রাত ১০টায় কাদিরদী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও তরুণ শিল্প উদ্যোক্তা আমানা গ্রুপের পরিচালক মো. দেলোয়ার হোসেনকে (৪০) সন্ত্রাসীরা উপর্যপুরি কুপিয়ে মারাত্মক আহত করে দূবৃত্তরা।
বর্তমানে দেলোয়ার হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ওই ঘটনায় ২৩ এপ্রিল রোববার দিবাগত রাতে আহতের চাচাতো ভাই আব্দুল কুদ্দুস শেখ (৬৪) বাদী হয়ে বোয়ালমারী থানায় ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION