1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

এবার আইনের কাছে ধরা

  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ৩৭১ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
ফরিদপুরে পিতাকে হত্যার দায়ে পুত্র আনোয়ার হোসেন আরাফাতকে ফাঁসি এবং মা রিজিয়া ও আরেক ছেলে সাকিল ওরফে সামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। আজ বুধবার দুপুরে ফরিদপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় ঘোষনা করেন। রায় ঘোষনার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের দিনমজুর মালেক শেখ ২০১৪ সালের ১১ অক্টোবর রাতে নিজ বাড়ীতে খুন হন। এ ঘটনায় নিহতের ভাই খালেক শেখ বাদী হয়ে কোতয়ালী থানায় ৩/৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করে হত্যা মামলা দায়ের করে।

মামলার তদন্তকালে পুলিশ জানতে পারে ঘটনার সাথে নিহতের স্ত্রী ও পুত্র জড়িত রয়েছে। এ সময় নিহতের বড় ছেলে আনোয়ার হোসেন ওরফে আরাফাতকে গ্রেফতার করে। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আনোয়ার হোসেন ওরফে আরাফাত। প্রথম স্ত্রী থাকা সত্বেও দ্বিতীয় বিয়ে করার কারনে ক্ষিপ্ত হয়ে মা ও ভাইয়ের সহযোগীতায় পিতাকে কুপিয়ে হত্যা করে। দীর্ঘ শুনানী শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত নিহতের বড় ছেলে আনোয়ার হোসেন ওরফে আরাফাতকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার আদেশ দেন। একই সাথে আদালত নিহতের প্রথম স্ত্রী রিজিয়া বেগম ওরফে লিলি ও ছোট ছেলে সাকিল ওরফে সামিকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করে। অনাদায়ে আরো ২ বছরের কারাদন্ডের আদেশ দেন।

সট- এ্যাডভোকেট সানোয়ার হোসেন, রাষ্ট্রপক্ষের আইনজীবি। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION