1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

আলফাডাঙ্গার আ. লীগ নেতা শফির স্মরণে শোকসভা ও ইফতার মাহফিল

  • Update Time : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ৭০৪ জন পঠিত
আলফাডাঙ্গার আ. লীগ নেতা শফির স্মরণে শোকসভা ও ইফতার মাহফিল
আলফাডাঙ্গার আ. লীগ নেতা শফির স্মরণে শোকসভা ও ইফতার মাহফিল

মো: মুজাহিদুল ইসলাম নাইম,আলফাডাঙ্গা : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সদ্য প্রয়াত শফিকুল ইসলাম শফির স্মরণে শোকসভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) বিকাল ৫টায় গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইউনিয়নের গোপালপুর কবরস্থান সংলগ্ন ঈদগাহ ময়দানে এ শোকসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক সহস্রাধিক মানুষ অংশ নেন। গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে শফির কর্মময় জীবনের নানাদিক তুলে ধরে বক্তব্য দেন, পুলিশের সাবেক এআইজি মালিক খসরু, জেলা কৃষক লীগের সভাপতি শেখ শহীদুল ইসলাম শহীদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সোজা,

সহ-সভাপতি আব্দুর রউফ তালুকদার, দপ্তর সম্পাদক সেলিম রেজা, আলফাডাঙ্গা আদর্শ কলেজের সহকারী অধ্যাপক ও জেলা কৃষক লীগ নেতা মুজিবুর রহমান মুজিব, গোপালপুর ইউপি চেয়ারম্যান ইনামুল হাসান, সাবেক চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি খান আমিরুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, শফির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে দল একজন নিবেদিত প্রাণ হারালো। তিনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী ছিলেন। মানুষের বিপদে-আপদে দলমত নির্বিশেষে সবসময় তাকে কাছে পাওয়া যেত।

তার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। পরে শফিকুল ইসলাম শফির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন, গোপালপুর নূরানী মাদ্রাসার সুপার মাওলানা আমিরুল ইসলাম ও গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় আলফাডাঙ্গা-কাশিয়ানী সড়কের উপজেলার শুকুরহাটা গ্রামে এক মোটরসাইকেল দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শফি’র মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION