1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

আখ চাষীদের পাওনার দাবীতে স্মারকলিপি

  • Update Time : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ৫০৩ জন পঠিত
আখ চাষীদের পাওনার দাবীতে স্মারকলিপি
আখ চাষীদের পাওনার দাবীতে স্মারকলিপি

শাহজাহান হেলাল, মধুখালী : ফরিদপুরের মধুখালীতে অবস্থিত দক্ষিণ বঙ্গের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর চিনিকল। ফরিদপুর চিনিকলের আখচাষী কল্যাণ সংস্থার আয়োজনে ২৮ নভেম্বর সোমবার সকাল সাড়ে ১০টায় মিল গেট চত্বরে আখের মুল্য বৃদ্ধি ও বকেয়া পাওনার দাবিতে,স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি মোঃ শফিকুল ইসলাম খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম ঝটুর পরিচালনায় বক্তব্য রাখেন যুগ্ন সম্পাদক ওহিদুজ্জামান বাবলু,সাবেক সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, আখ চাষী শাহজাহান খান, আব্দুর রহিম, ইমদাদুল হক লেলিন, আব্দুল হাই বাশি সহ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতি স্মারকলিপি পাঠ করেন এবং উপস্থিত ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মুহাম্মাদ খবির উদ্দিন মোল্লার হাতে তুলে দেন।

স্মারকলিপি প্রদান পূর্ব একটি বিক্ষোভ মিছিল চিনিকল এলাকার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা তাদের বক্তব্যে,আখের মুল্য প্রতিমণ কমপক্ষে ২৫০ টাকা দাবি করেন,আখ চাষীদের পাওনা বকেয়া ২৫লক্ষ টাকা জরুরি ভিত্তিতে প্রদানের দাবি করেন এছাড়া আখের বিজ,সার, কীটনাশক ও সেচের জন্য নগদ টাকা ঋণ প্রদান সহ ৭ দফা দাবি তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION