1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি

  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১০৯ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
ছোট ও বড় পর্দার অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ফরিদপুর শহরের পশ্চিম আলীপুরের বাসভবন ‘কামরাঙ্গা’য় চুরির ঘটনা ঘটেছে। বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে থাকা বিভিন্ন মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ফরিদপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অভিনেতা নিজেই।

ফজলুর রহমান বাবু জানান, গতকাল সোমবার রাতে বাড়িতে বেড়াতে এসে চুরির বিষয়টি দেখতে পান। পরে তিনি থানা-পুলিশকে অবহিত করেন।

ফজলুর রহমান বাবুর ভাষ্য অনুযায়ী, তিনি পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় বসবাস করলেও মাঝেমধ্যে ফরিদপুরের ওই বাড়িতে আসেন। চারদিকে দেয়ালঘেরা দ্বিতল বাসভবনটিতে একটি বাগান রয়েছে।

তিনি বলেন, ‘এটি আমার জন্মস্থান, মাঝে মধ্যেই যে কারণে ছুটে আসি। তাতে মাসে দুই-একবার আসা হয়। ২০ থেকে ২৫ দিন আগেও এসেছিলাম, দুই দিন থেকে পুনরায় ঢাকায় চলে যাই। গতকাল রাতে বাড়িতে এসে লাইট জ্বালাতে গিয়ে দেখি জ্বলছে না। পরে বাইরে গিয়ে দেখি বিদ্যুতের মেইন লাইনের তার নেই। ছাদে গিয়ে দেখি এসির তারও নেই। এছাড়া বাইরে থাকা বেশ কিছু মালামালও নেই।’

চুরির প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, ‘শুধু আমার বাড়িরই নয়, অন্যদের বাড়িতেও একই ঘটনা ঘটেছে। আমাদের এখানে এমন ছিল না, নিশ্চিন্তে থাকতাম। কিন্তু সম্প্রতি এসব চোরের উপদ্রব বেড়ে গিয়েছে, যা দুঃখজনক। আর যারা চুরি করছে তাঁরা মূলত মাদকসেবী; নেশার টাকার যোগানের জন্য বিভিন্ন বাসাবাড়িতে চুরি করে থাকে। আইনশৃঙ্খলার এই অবনতিতে আমরা শঙ্কিত। বলা যায়, আমরা নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি।’

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহামুদুল হাসান জানান, অভিনেতা ফজলুর রহমান বাবু নিজে থানায় এসে বিদ্যুতের তার চুরির ঘটনায় সাধারণ ডায়েরি করেছেন। চুরির সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে। #

 

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION