1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি

অবৈধ চায়না দুয়ার পুড়িয়ে ধ্বংস

  • Update Time : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৭৯৭ জন পঠিত

চরভদ্রাসন প্রতিনিধি :
ফরিদপুরের চরভদ্রাসনের পদ্মা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ চায়না দুয়ার জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। বৃহস্পতিবার সন্ধায় জব্দকৃত চায়না দুয়ার পদ্মার পাড়ে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে চরভদ্রাসন থানা পুলিশের সহযোগিতায় উপজেলা মৎস্য বিভাগ এ অভিযান পরিচালনা করেন । এ সময় কাউকে আটক করা হয়নি।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, ওইদিন পদ্মা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান পরিচালনা কালে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ১৫টি অবৈধ চায়না দোয়ার জাল পেতে রাখা দেখতে পেয়ে তা জব্দ করা হয়।
অভিযানে উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মো. জুয়েল রানা, ক্ষেত্র সহকারি শামিম আরেফিন, চরভদ্রাসন থানার উপপরিদর্শক মো. আকরাম হোসেনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION