1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুরে ক্লুলেস হত্যা রহস্য উদঘাটন

  • Update Time : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ১১৯৯ জন পঠিত

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের সালথার মীরকান্দি গ্রামের ভ্যানচালক লাভলু ফকিরকে (৪০) হত্যা করে তার ভ্যানগাড়ি লুটের ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যা মামলা দায়েরের পাঁচদিনের মধ্যেই ক্লুলেস হত্যার এ ঘটনার রহস্য উন্মোচন করলো সালথা থানা পুলিশ।
আটককৃতরা হলেন, হাতেম ফকির (৩২), সোহাগ মাতুব্বর (২২), মিলন মীর (২৫), ওহিদ গাজী (৩২) ও আজিজুল খান (২৬)। সোমবার (১৬ আগস্ট) দিবাগত রাত পর্যন্ত বিভিনস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গত ৯ আগস্ট রাতে সালথার মীরকান্দি গ্রামের হােসেন ফকিরের ছেলে লাভলুকে খুন করে তার ভ্যানগাড়িটি লুট করা হয়। পরেরদিন সকালে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী হনুফা বেগম ১২ আগস্ট সালথা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম জানান, পূর্ব পরিকল্পনা করে লাভলুকে খুন করে তার ভ্যানগাড়িটি লুট করা হয়। আটক আসামীরা পুলিশের হেফাজতে জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারের পর আসামীদের দেওয়া তথ্যমতে ভ্যান গাড়ীটির এসব অংশ উদ্ধার করা হয়েছে। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION