1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে ফরিদপুরে কমিউনিষ্ট পার্টির মানববন্ধন

  • Update Time : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৮৪৫ জন পঠিত
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে ফরিদপুরে কমিউনিষ্ট পার্টির মানববন্ধন
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে ফরিদপুরে কমিউনিষ্ট পার্টির মানববন্ধন

স্টাফ রিপোর্টার : নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন আজ সন্ধ্যা ছয়টায় শহরের জনতা ব্যাংকের মোড়ে অনুষ্ঠিত হয়। উক্ত সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ফরিদপুর জেলার কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড রফিকুজ্জামান লায়েক এর সভাপতিত্বে চাল,ডাল,তেল সহ নিত্য পণ্যের দাম কমানোর দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল,জেলা কমিটির সদস্য সুধীন সরকার মঙ্গল, মানিক মজুমদার, সদর উপজেলা সাধারণ সম্পাদক আজাদ আবুল কালাম প্রমূখ। এ সময় বক্তারা সম্প্রতি বিদ্যুৎ বিতরণ কোম্পানি গুলোর দাম বাড়ানোর যে প্রস্তাব সরকারের কাছে পেশ করেছে তার তীব্র বিরোধীতা করেন। তারা বলেন বর্তমানে নিত্য পণ্যের উর্দ্ধগতির ফলে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবণ মানের উপর বিরুপ প্রভাব পড়ছে সেই দিকে বর্তমান সরকারের কোন ভ্রুক্ষেপ নেই।তাদেরই নিয়োগ করা এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা নানা অজুহাতে জিনিসপত্রের অযৌক্তিক দাম বাড়িয়ে অতি মুনাফা করছে।

তারা অবিলম্বে নিত্যপণ্যের দাম কমানোর দাবি জানান এবং কালোবাজারির কারবারিদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান। বক্তারা বলেন এ সরকার ক্ষমতায় আসার পর দফায় দফায় জিনিসপত্রের দাম বাড়ছে। এখন আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে আবার নতুন করে দ্রব্যমূল্য বৃদ্ধি পায় তারা সৃষ্টি হয়েছে । এর ফলে সাধারণ মানুষের জীবন ধারণ করতে নাভিশ্বাস উঠেছে। প্রতিদিনই কোন না কোন দ্রব্যের দাম বাড়ছে আর এ ব্যাপারে তাদের কোন ভ্রুক্ষেপ নেই। তারা অবিলম্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করার জন্য সরকারের নিকট দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION