1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

মধুখালীতে নির্যাতিত পিতা-পুত্রের পাশে পুলিশ সুপার

  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ৪৩৩ জন পঠিত
মধুখালীতে নির্যাতিত পিতা-পুত্রের পাশে পুলিশ সুপার
মধুখালীতে নির্যাতিত পিতা-পুত্রের পাশে পুলিশ সুপার

শাহজাহান হেলাল,মধুখালী : ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দি এলাকায় ভাড়া বাড়িতে বসবাসরত ইয়ামিন মৃধা ও তার ছেলেকে জাহাপুর ইউনিয়নের আড়–য়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে নির্যাতনের ঘটনায় ফরিদপুর জেলাা পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএম(সেবা) বুধবার দুপুর ১টার দিকে ইয়ামিন মৃধার পৌরসভার দাওলিয়া পাড়ার আশ্রায়ণ প্রকল্পের বাড়িতে খোঁজ খবর নিতে আসেন। পরিবারের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

পুলিশ সুপর এ সময় ইয়ামিন মৃধার হাতে নগদ বিশ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান ও চাল,ডাল,তেল,লবনসহ বেশকিছু ঈদ উপহার ও উপজেলা সদরে অবস্থিত আলতু খান জুট মিলে চাকরীর নিয়োগপত্র তুলে দেন। এ সময় সহকারী পুলিশ সুপার মধুখালী সার্কেল সুমন কর,মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী,মধুখালী পৌর মেয়র খন্দার মোরশেদ রহমান লিমন,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু,মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শফিকুল আলমসহ এলকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,সম্প্রতি একটি মিথ্যা অভিযোগে ইয়ামিন মৃধা ও তাঁর পুত্র রাজন মৃধাকে(১৩) কে আড়–য়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণী কক্ষে বেদম মারপিট করে আহত করা হয়। ১এপ্রিল ২০২৩খ্রিঃ উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দি এলাকায় ভাড়া বাড়িতে ফরিদপুর জেলা প্রশাসকের ঘোষনা অনুযায়ী ৪ এপ্রিল মঙ্গলবার ইয়ামিন মৃধাকে পৌরসভার দাওলিয়াপাড়ায় আশ্রায়ণ প্রকল্পে ২শতক জমিসহ একটি ঘর বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION