1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

এমপি নিক্সন এবার চট্রগ্রাম কাঁপালেন…

  • Update Time : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ১৫৫৭ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের পর এবার চট্রগ্রাম কাঁপালেন বঙ্গবন্ধুর দৌহিত্র, ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা সমন্বয়ে গঠিত ফরিদপুর৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। যুবলীগের নব নির্বাচিত এ প্রেসিডিয়াম সদস্য এবার পাল্টা হুমকী দিয়ে দিলেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে। হুশিয়ারি উচ্চারণ করে মো. মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করার আগে তার সন্তান যুবলীগের সঙ্গে লড়াই করে দেখেন, পারেন কিনা। গত ৩০ নভেম্বর দুপুরে চট্টগ্রামের পুরনো রেলস্টেশন চত্বরে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।



এ সময় নিক্সন বলেন, ‘মামুনুল হক কাকে চ্যালেঞ্জ করে? শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করে! ব্যাটা কী পাগল? মাথায় কি বুদ্ধি কম? আরে শেখ হাসিনা তো অনেক উপরের বিষয়। আজ সারাদেশে যুবলীগের সঙ্গে লইড়া দেখেন। আসেন, দেখেন, খেলা হবে। এই যুবলীগের সঙ্গে এক মিনিট লড়ার ক্ষমতা আপনার নেই।’

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আরো হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘যুবলীগ যদি মাঠে নামে, দৌড়াইয়া কূল পাবেন না। তাই আমার নেত্রীরে চ্যালেঞ্জ জানানোর আগে নেত্রীর সন্তানদের সঙ্গে একটু বুইঝা নেন।

অনুষ্ঠানে হাজার হাজার নেতা-কর্মীদের উপস্থিতে যুবলীগের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলমকে সংবর্ধনা দেয়া হয়।


সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION