1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

মধুখালীতে প্রেম ঘটিত অভিমানে কলেজ ছাত্রীর আত্মহত্যা

  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৪৩১ জন পঠিত
মধুখালীতে প্রেম ঘটিত অভিমানে কলেজ ছাত্রীর আত্মহত্যা
মধুখালীতে প্রেম ঘটিত অভিমানে কলেজ ছাত্রীর আত্মহত্যা

নিরঞ্জন মিত্র (নিরু), ফরিদপুর : ফরিদপুরের মধুখালীতে প্রেম ঘটিত কারণে গলায় ওড়না পেঁচিয়ে তুলি দাম (১৭) নামে এক কলেজ ছাত্রীর আত্মহত্যা করেছে। তুলি রাজবাড়ী সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল। (১৩ মার্চ) সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে গাজনা ইউনিয়নের ধোপাগাতী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, তুলি উপজেলার গাজনা ইউনিয়নের ধোপাগাতী গ্রামের নিখিল দামের মেয়ে। সকাল ১১ টার দিকে তুলি নিজ বাড়ীর ঘরের বারান্দার রুইয়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। প্রেমের সম্পর্ক নিয়ে অস্বীকার করেন পাশের গ্রামের বড়াইল এলাকার তরিকুল ইসলাম। এতে প্রেমিকা অভিমান করে আত্মহত্যা করেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। তুলির জেঠা মন্টু দাম বলেন, আমার ছোট ভাই নিখিলের দুইটি সন্তানের মধ্যে এক মেয়ে ও এক ছেলে।

দুই ভাই-বোনদের মধ্যে তুলি ছিল বড়। ওইদিন তুলির বাবা নিখিল দাম বেলেশ্বর বাজারে করাত কলে কাজ করতে যায়। এবং তুলির মা নিলা দাম রান্না ঘরে কাজ করতে ছিলো। তিনি তুলিকে ঘরের বারান্দার চালের কাঠের রুইয়ার সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে থাকতে দেখে চিৎকার করে ওঠেন। তার চিৎকারে তুলির জেঠাসহ প্রতিবেশিরা এসে তুলিকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মধুখালী থানা অফিসার ইন চার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, তুলির মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তুলির বাবা বাদি হয়ে মধুখালী থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION