1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মাটি টানা ট্রলিতে গ্রামবাসির বাধা দেওয়ায় থমথমে এলাকা

  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৪৬৭ জন পঠিত

বোয়ালমারী সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখির পশ্চিমপাড়া শুক্রবার (১০ মার্চ) সকালে ট্রলিতে করে মাটি টানার সময় গ্রামবাসি বাধা দেওয়ায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোন মূহুর্তে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। সরজমিন ঘুরে জানা যায়, বাইখির পশ্চিমপাড়া থেকে ভেকু দিয়ে মাটি কেটে ট্রলিতে করে বিভিন্ন জায়গায় বিক্রি করছেন গফফার মোল্যা।

ট্রলিতে করে মাটি নেওয়ার ফলে রাস্তার দুই পাশের বসত ঘরে ধুলার কারনে বসবাস করা কষ্ঠ সাধ্য হয়ে পড়েছে গ্রামবাসির। সম্পতি গ্রামবাসি উপজেলা প্রশাসনের নিকট মাটি কাটা বন্ধের বিষয়ে একটি লিখিত অভিযোগ দেন। পুরাতন পুকুর থেকে মাটি কাটা হচ্ছে বলে প্রশাসন তেমন কোন ব্যবস্থা গ্রহন করেননি। বাইখির গ্রামের মো. সামচুল হক, ইনুচ শেখ, সামাদ শেখ, সাজ্জাদ মোল্যা, নাজমুল ফকির বলেন, ট্রলিতে করে মাটি নেওয়ার কারনে ধুলোতে স্বাস্থ্য ঝুকিতে রয়েছে রাস্তার দুই পাশের মানুষ ও পথচারীরা।

প্রশাসনের নিকট লিখিত অভিযোগ দিয়েও কোন ফল হচ্ছে না। তাই বাধ্য হয়ে গ্রামবাসি মাটি টানা ট্রলি চলাচলে বাধা দিয়েছে। এ ছাড়া ট্রলি চলাচলের কারনে রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, এলাকায় কোন ধরনের বিশৃংখলা সৃষ্টি করলে অপরাধিদের ছাড় দেওয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION