1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

মধুখালী উপনির্বাচনে কাউন্সিলর প্রার্থীর উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৪৯১ জন পঠিত
মধুখালী উপনির্বাচনে কাউন্সিলর প্রার্থীর উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
মধুখালী উপনির্বাচনে কাউন্সিলর প্রার্থীর উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

শাহজাহান হেলাল,মধুখালী : ফরিদপুরের মধুখালী পৌলসভার ৯ নং ওয়ার্ডের উপনির্বাচনে কাউন্সিলর প্রার্থী মো. কামরুজ্জামান ওরফে দাউদ মোল্যার উপর প্রতিপক্ষের অতর্কিত হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সন্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২ টায় মেছড়দিয়া দাখিল মাদ্রাসা মাঠে সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হামলার শিকার ও কাউন্সিলর প্রার্থী কামরুজ্জামান দাউদ মোল্যা।

তিনি লিখিত বক্তব্যে বলেন, আমি ৮ মার্চ বুধবার রাতে মেছড়দিয়া আরিফুল মোল্যার বাড়ির সামনে দিয়ে নির্বাচনী প্রচারনা শেষে বাড়ি ফেরার পথে কাউন্সিলর প্রার্থী ইমরান হোসেন অপুর সমর্থক লালচান ওরফে শাহিন মোল্যা, পিতা মৃত- রহমান মোল্যা ও বেশ কয়েকজন মুকোধারী অপরিচিত লোক আমার উপর হামলা করে কিল,ঘুষি মাড়তে থাকে। এ সময় আমার চিৎকারে আশেপাশের লোকজন উপস্থিত হলে আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ব্যাপারে নির্বাচনের রিটার্ণিং অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

সংবাদ সন্মেলন পরবর্তী মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলী আহম্মদ, ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি খোকন মোল্যা,সাধারন সম্পাদ হুমায়ুন আহমেদ রানা,আরিফ মোল্যা,শান্ত ফকির, আজাদ মোল্যা, মোহন শেখ,সুজিয়া খাতুন প্রমুখ। উপজেলা নির্বাচন অফিসার মনজুর হোসেন জানান, উভয় পক্ষ অভিযোগ দিয়েছেন। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে জেলা নির্বাচন অফিসে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য,কাউন্সিলরের মৃত্যুজনিত কারনে আগামী ১৬ মার্চ এ ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION