1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ভাঙ্গায় যুবলীগের সমাবেশস্থলে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩১১ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় কৃষি সম্মেলন ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চে জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠুর ওঠাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি দেবাশীষ নয়ন (৩৫), আলফাডাঙ্গা উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আহ্বায়ক কামরুল ইসলাম (৩৮), বিনয় কুণ্ডু (৩৮) রান (২৯)। বাকিদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় ও দলীয় সূত্র জানায়, যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে কৃষি সম্মেলন ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চে উঠতে দেওয়া হয়নি জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু, যুগ্ম-আহ্বায়ক শাহ সুলতান খান রাহাতসহ কয়েকজন নেতাকে। অনুষ্ঠান চলাকালীন সময়ে মঞ্চে উঠতে না পেরে মঞ্চের পাশে বেশকিছু নেতাকর্মী নিয়ে দাঁড়িয়ে ছিলেন মিঠু। এসময় তাদের ওপর লাঠিসোঁটা নিয়ে অপরপক্ষ হামলা চালায়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
এ ব্যাপারে জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক খান মো. শাহ সুলতান রাহাত অভিযোগ করেন, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মজিবুর রহমান চৌধুরী নিক্সনের লোকজন এ হামলার সঙ্গে জড়িত।
হামলার শিকার জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি দেবাশীষ নয়ন বলেন, জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠুর ওপর হামলা করতে আসেন এমপি নিক্সন চৌধুরীর লোকজন। আমি এ হামলা ঠেকাতে গেলে লাঠিসোঁটা নিয়ে আমার ওপর তেড়ে এসে হামলা চালায় তারা।
জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু বলেন, যুবলীগের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে আমাকে মঞ্চে উঠতে দেওয়া হয়নি। পরে উঠতে না পেরে মঞ্চের পাশেই দাঁড়িয়ে ছিলাম। এ সময় ভাঙ্গার কিছু লোক আমাদের দিকে তেড়ে আসেন। আমার নেতাকর্মীরা ঠেকাতে গেলে তার মধ্যে কামরুল ইসলাম ও দেবাশীষ নয়নসহ কয়েক জন আহত হন।

এ ব্যাপারে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, এতো বড় প্রোগ্রাম ও মানুষের ভিড়ে কোথায় কী হয়েছে সেটি আমি জানি না। আমি মঞ্চে ছিলাম। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION