1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

মধুখালীতে অ্যালকোহল পানে বাকপ্রতিবন্ধী সহ দুই যুবকের মৃত্যু

  • Update Time : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৬৭ জন পঠিত
মধুখালীতে অ্যালকোহল পানে বাকপ্রতিবন্ধী সহ দুই যুবকের মৃত্যু
মধুখালীতে অ্যালকোহল পানে বাকপ্রতিবন্ধী সহ দুই যুবকের মৃত্যু

মধুখালী সংবাদদাতা : ফরিদপুরের মধুখালী উপজেলার পৌরসভা সদরের ৫নং ওয়ার্ডের পশ্চিম গাড়াখোলা মহল্লায় অ্যালকোহল জাতীয় দ্রব্য পান করে বুধবার ভোরে বাকপ্রতিবন্ধীসহ দুই যুবকের মৃত্যু হয়েছে। তারা হলেন মৃত. গোকুল রায়ের ছেলে বাকপত্রিবন্ধী তাপষ রায় (৪৫) এবং কৃঞ্চ রবি দাসের ছেলে স্বপন রবি দাস (৩৫)। পুলিশ জানায় লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।

মধুখালী থানা পুলিশ সুত্র থেকে জানায়, স্থানীয় ভাবে জানাযায় অ্যালকোহল পানে বুধবার ২২ ফেব্রæয়ারি ভোর তিনটার দিকে পশ্চিম গাড়াখোলার মৃত. গোকুল রায়ের ছেলে তাপস রায় বসতঘরে অসুস্থ্য হয়ে ছটফট করতে করতে মারা যায়। অপরদিকে একই সময় পশ্চিম গাড়াখোলা কৃঞ্চ রবিদাসের ছেলে স্বপন রবিদাস অসুস্থ্য হয়ে পরলে প্রথমে মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ফরিদপুর মেডিকেল কলেজে নেওয়ার পর তার মৃত্যু হয়।

মধুখালী থানা ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, পরিবার ও এলাকার লোকজন মারফত জানা গেছে, অ্যালকোহল জাতীয় কিছু সেবন করে দুই জনের মৃত্যু হয়েছে। লাশ ময়না তদন্তের জন্যে মর্গে প্রেরণ করা হয়েছে। ডাক্তারের মতামতের পর আরো নিশ্চিত হওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION