1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

বাসাবাড়ির বর্জ্য থেকে তৈরি হচ্ছে জৈব সার

  • Update Time : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৩৫ জন পঠিত
বাসাবাড়ির বর্জ্য থেকে তৈরি হচ্ছে জৈব সার
বাসাবাড়ির বর্জ্য থেকে তৈরি হচ্ছে জৈব সার

রাশেদুল হাসান কাজল, ফরিদপুর: ফরিদপুরে বাসাবাড়ির বর্জ্য সংগ্রহ করে তা প্রক্রিয়াজাত করে তৈরি করা হচ্ছে জৈব সার। যা ফসলের উৎপাদন বৃদ্ধি করতে সহায়তা করছে। ভূমিকা রাখছে কৃষিতে। সোমবার দুপুরে শহরের আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক সভায় তা জানানো হয়। সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) এর আয়োজনে এবং ফরিদপুর পৌরসভা ও প্যাকটিক্যাল এ্যাকশন এর সহায়তা ফিনিশ মনডিয়াল প্রকল্পর আওতায় বাসাবাড়ির বর্জ্য সংগ্রহ করে শহরের আদমপুরে নিজস্ব প্রক্রিয়া জাত কেন্দ্রে এ জৈব সার উৎপাদন করা হয়।

এসডিসি বাসাবাড়ির বর্জ্য বিষয়ে সকলের সচেতনতা তৈরিতে সামাজিক সভা করছে। এরই অংশ হিসেবে স্কুল পর্যায় থেকে সচেতনতা তৈরি করতে ও নিজ বাড়িতে বর্জ্য সচেতনতা বাড়াতে আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের সভার আয়োজন করা হয়। এসডিসির পরিচালক কাজি আশরাফুল হাসান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ মতিউর রহমান শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নুল আবেদিন। আরো উপস্থিত ছিলেন ফিনিস মনডিয়াল প্রকল্পর প্রধান সমন্বয়কারী মঃ হাবিবুর রহমান, ফিল্ড ফ্যাসিলেলিটেটর মোঃ খালিদ মাহমুদ সজিব।

এসডিসির পরিচালক কাজি আশরাফুল হাসান বলেন, প্রতিদিন বাসাবাড়িতে প্রচুর বর্জ্য তৈরি হয়। যা আমরা যেখানে ফেলে পরিবেশ দূষিত করছি। এখন ফরিদপুর পৌরসভার সহায়তায় আমরা সেই বর্জ্য সংগ্রহ করে তা প্রক্রিয়া করে জৈব সার উৎপাদন করছি। আমাদের নিজস্ব ভ্যানে করে প্রতিটা বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করে থাকি। তিনি বলেন, অনেকেই বর্জ্য আমাদের দিতে চান না। বর্জ্যগুলো যেখানে সেখানে ফেলে পরিবেশ দূষিত করে।

আজ আমরা তোমাদের মত শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভার আয়োজন করেছি যাতে তোমারা নিজেরা বর্জ্য বিষয়ে সচেতন হতে পারো ও নিজেদের পরিবারকে সচেতন করতে পারো। পৌর প্যানেল মেয়র মোঃ মতিউর রহমান শামীম বলেন, বাসাবাড়ির এ বর্জ্যটা পরিবেশকে ব্যাপকভাবে দূষিত করে যার প্রভাব পড়ে জীববৈচিত্র্যের ওপর। অন্যদিকে এই বর্জ্যই আমরা প্রক্রিয়া করে জৈব সারে রুপান্তরিত করছি যা আমাদের কৃষিতে ভূনিকা রাখছে।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION