1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

মধুখালীতে গঙ্গাস্নানে পূণ্যার্থীদের ঢল

  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৩৯ জন পঠিত
মধুখালীতে গঙ্গাস্নানে পূণ্যার্থীদের ঢল
মধুখালীতে গঙ্গাস্নানে পূণ্যার্থীদের ঢল

শাহজাহান হেলাল,মধুখালী : ফরিদপুরের মধুখালীতে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পঞ্চমী তিথিতে গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে। রোববার ৫ ফেব্রæয়ারী সকালে ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের কালীগঙ্গায় কুমার নদীতে পঞ্চমী তিথিতে পবিত্র গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়।গঙ্গাস্নানেকে কেন্দ্র করে রোববার সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকার পূণ্যার্থীরা রায়পুরের কালীগঙ্গা কুমার নদীর তীরে সমবেত হন। নদীর পবিত্র জলে গঙ্গাস্নানের মধ্য দিয়ে ভক্তরা পরিবারের মঙ্গল কামনার পাশপাশি দেশ ও জাতির জন্যে তারা বিশেষ প্রার্থনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা আওয়ামীগের সাধারন সম্পাদক রেজাউল হক বকু, সুবল সাহা,উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাক শেখ, রায়পুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মিয়া, প্রফেসর আনন্দ সাহাসহ অনেকে। পুরোহিত কাঙ্গাল অনিল সাধু বলেন, শাস্ত্রে বলা হয়েছে এই গঙ্গাস্নানের মধ্য দিয়ে জড়োদেহের পাপ মোচন হয়। যেখানে ভক্তি সহকারে ভক্তরা সমবেত হন সেখানে ভগবান বিরাজমান থাকেন। দর্শনার্থী বিশ্বজিৎ বিশ্বাস বলেন,গঙ্গাস্নানের মধ্য দিয়ে আমি নিজের এবং পরিবারের জন্যে মঙ্গল কামনা করেছি।

কুমার নদীর পবিত্র জলে স্নানের মধ্য দিয়ে ভগবানের কাছে পাপ মুক্তির জন্যে প্রার্থনা করেছি। তিনি যেন সকলের মঙ্গল করেন সেই প্রার্থনাও করেছি। এদিকে ঐতিহ্যবাহী গঙ্গাস্নানেকে কেন্দ্র করে কুমার নদীর তীরে বসেছে লোকজ মেলা। মেলায় নাগরদোলা, হরেক রকম বাহারী খাবার মুড়ি-চিড়া, প্রসাধনীসহ বাহারী দোকান বসে। অপ্রিতিকর ঘটনা এড়াতে এস আই সান্টুর নেতৃত্ব পুলিশ মোতায়েন রয়েছে। রায়পুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মিয়া বলেন, এখানে অনাঙ্কিত ঘটনা ঘটার কোনো সম্ভবনা নাই, মধুখালী থানা পুলিশ ও গ্রাম পুলিশ তৎপর রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION