1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

বোয়ালমারীতে গঙ্গাস্নানে পূর্ণার্থীদের ভীড়

  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫০৮ জন পঠিত
বোয়ালমারীতে গঙ্গাস্নানে পূর্ণার্থীদের ভীড়
বোয়ালমারীতে গঙ্গাস্নানে পূর্ণার্থীদের ভীড়

বোয়ালমারী সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারীতে মাঘি পূর্ণিমায় গঙ্গাস্নানে পূর্ণার্থীদের উপচে পড়া ভীড়। প্রতি বছর মাঘ মাসের শেষার্ধে এ গঙ্গাস্নান উৎসব পালন করে থাকেন হিন্দু ধর্মাবলম্বীরা। রোববার গঙ্গাস্নানে উপজেলার সাতৈর ইউনিয়নের কয়ড়াকালী বাড়ী মন্দিরে লক্ষাধিক মানুষের সমাগম দেখা যায় এ মেলায়। মন্দিরের পাশ ঘেঁষে বয়ে চলা কুমার নদে বিভিন্ন স্থান থেকে আসা ভক্তবৃন্দ স্নান করেন।

কয়ড়া কালীবাড়ি মন্দিরের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সুবাস সাহা জানান, গঙ্গাস্নানের এ উৎসব এখানে প্রায় ৯শ বছর ধরে পালন করে আসছে হিন্দু ধর্মাবলম্বীরা। গঙ্গাস্নান উপলক্ষে সপ্তাহ ব্যাপী গ্রামীণ মেলা মিলে থাকে। এখানে সকল ধর্মের মানুষ বিশেষ করে মুসলমানদের সার্বিক সহযোগীতায় সুন্দর ও মনোরম পরিবেশে গঙ্গাস্নান ও মেলা অনুষ্ঠিত হয়। গঙ্গাস্নান অনুষ্ঠানে এসে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মাহমুদা বেগম কৃক বলেন, অসাম্প্রদায়িক এ মিলন মেলায় এসে আমি নিজেকে ধন্য মনে করছি।

হাজার হাজার ভক্তবৃন্দের উদ্যেশে বলি; বাংলাদেশ আওয়ামীলীগের সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে তলাবিহীন ঝুড়ি থেকে আজ উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। তবে উন্নতশীল রাষ্ট্র হতে আর বেশি সময় লাগবেনা। তাই উন্নয়ন মূলক কাজ ধরে রাখতে আগামী সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের সরকারকে ক্ষমতায় আনতে হবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল কুমার ব্যানার্জী, কয়ড়া কালীবাড়ি মন্দির কমিটির সাধারন সম্পাদক সমর কুন্ডু, হিন্দুমহাজোট নেতা বিপ্লব কুমার, ব্যবসায়ী নারায়ণ চন্দ্র নারু দাস প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION