1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

সদরপুরে রোকেয়া পদকপ্রাপ্ত রহিমা খাতুনকে সংবর্ধনা

  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫১২ জন পঠিত
সদরপুরে রোকেয়া পদকপ্রাপ্ত রহিমা খাতুনকে সংবর্ধনা
সদরপুরে রোকেয়া পদকপ্রাপ্ত রহিমা খাতুনকে সংবর্ধনা

সদরপুর সংবাদদাতা : ফরিদপুরের সদরপুরে নারী শিক্ষা ও নারী উন্নয়নে বিশেষ অবদান রাখায় বেগম রোকেয়া পদকপ্রাপ্ত রহিমা খাতুনকে সংবর্ধনা প্রদান করেছে উপজেলা শিল্পকলা একাডেমি, সদরপুর কন্ঠচয়ন ও সদরপুর নাট্যগোষ্ঠী। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়মে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে রহিমা খাতুনকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও শিল্পকলা একাডেমির সভাপতি মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।

উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ইমারত হোসেন বাচ্চুর সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর থানা অফিসার্স ইনচার্জ সুব্রত গোলদার, সদরপুর প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সদরপুর কন্ঠচয়নের সভাপতি কবির হোসাইন, সাধারণ সম্পাদক কবি আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কবি মামুন অর রশিদ, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও উপজেলা শিল্পকলা একাডেমি, সদরপুর নাট্যগোষ্ঠির বিভিন্ন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সদরপুর কন্ঠচয়নের কবিরা কবিতা আবৃত্তি এবং শিল্পকলার শিল্পীরা গান পরিবেশন করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION