1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

বোয়ালমারীতে তিন হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ৪৮৪ জন পঠিত
বোয়ালমারীতে তিন হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
বোয়ালমারীতে তিন হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বোয়ালমারী প্রতিনিধি: নানা অনিয়মের অভিযোগে বোয়ালমারীতে পৃথকভাবে অভিযান পরিচালনা করে তিনটি বেসরকারি হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারে ষাট হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন। তিনটি হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টার হলো; বোয়ালমারী পৌর শহরের চৌরাস্তায় অবস্থিত কোহিনুর ডায়গনস্টিক এন্ড হাসপাতালকে ৩০ হাজার টাকা, আল আমিন ডায়গনস্টিক এন্ড হাসপাতালকে ২০ হাজার টাকা, মীম ডায়গনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত সূত্রে জানা যায়, ডায়গনস্টিক ও হাসপাতাল কতৃপক্ষ রোগীদের সাথে প্রতারণা করে আসছে।

এমন অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গিয়ে দেখা যায়, সেবার মূল্য তালিকা না থাকা, পরিক্ষার বিভিন্ন সরঞ্জাম সংরক্ষণ না করা, এবং রোগীদের পরিপত্রের ডকুমেন্ট না রাখা সহ নানা ধরণের অনিয়মের কারণে হাসপাতাল ও ডায়গনস্টিক গুলোকে ২৬৯ ধারায়, অপরাধের ধরন অনুযায়ী প্রকার ভেদে জরিমানা করা হয়। এ সময় নির্বাহী ম্যাসিস্ট্রেট মোশারেফ হোসাইন বলেন, নিয়মের বাইরে হাসপাতাল ও ডায়গনস্টিক গুলো পরিচালনা কারার কারণে তাদের জরিমানা করা হয়েছে। জরিমানা আদায় করা প্রতিষ্ঠান গুলোকে এক মাসের মধ্যে সকল প্রকার অনিয়ম সংশোধন করার নির্দেশ দেয়া হয়েছে। এর পর থেকে নিয়মের বাইরে কেউ হাসপাতাল বা ডায়গনস্টিক চালালে তাদের প্রতিষ্ঠান গুলো সিলগালা করা হবে। এমন অভিযান প্রতিনিয়ত পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION