1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

টেকেরহাটে শীতার্তদের মাঝে এনআরবিসি ব্যাংকের কম্বল বিতরণ 

  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ৩৮১ জন পঠিত
টেকেরহাটে শীতার্তদের মাঝে এনআরবিসি ব্যাংকের কম্বল বিতরণ 
টেকেরহাটে শীতার্তদের মাঝে এনআরবিসি ব্যাংকের কম্বল বিতরণ 

স্টাফ রিপোর্টার : অসহায় দারিদ্র শতাধীক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এনআরবি কমার্শিয়াল ব্যাংক (এনআরবিসি) টেকেরহাট শাখার উদ্যোগে বুধবার (১৮ জানুয়ারি) সকালে এসব কম্বল বিতরণ করা হয়। টেকেরহাট বন্দর এলাকার মিঙ্ক ভিটা রোডের লস্কর প্লাজায় ব্যাংকের শাখায় কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেকেরহাট শাখা ব্যবস্থাপক জনাব ওমর ফারুক।

এসময়, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব শাহাবুদ্দিন আহমেদ মোল্লা , রাজৈর পৌরসভার মেয়র জনাব নাজমা রশিদ, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সেকেন্দার আলী শেখ, টেকেরহাট বন্দর বণিক সমিতির সভাপতি জনাব বাকী মিয়া ও সেক্রেটারি জনাব কেরামত আলী ফকির , মাদারীপুর উপ শাখার ব্যবস্থাপক জনাব জাকারিয়া মাহবুব সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এনআরবিসি ব্যাংকের পক্ষে ফরিদপুর ভাংগা শাখার ব্যবস্থাপক জনাব আব্দুল হালিম, তার বক্তব্যে বলেন, আত্মমানবতার সেবায় এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক এক অনন্য অবদান রেখে চলেছে।

শীতার্ত ও অসহায় মানুষের সেবার মানসিকতা নিয়ে পাশে দাঁড়িয়ে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে। আগামীতে তার পথ চলা আরো এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন। ব্যাংকের করপোরের্ট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে এই কম্বল প্রদান করা হয়। এছাড়া ব্যাংকটি শিক্ষা, চিকিৎসা, প্রাকৃতিক বিপর্যয়সহ মানুষের বিভিন্ন প্রয়োজনে সিএসআর তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করে থাকে। কম্বল নিতে আসা অসহায় সবার চোখেমুখে ছিলো পরম তৃপ্তি আর আনন্দের ছাপ। এসময় কম্বল পেয়ে আনন্দে আপ্লুত হন অনেকে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION