1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

যৌনকর্মীদের মাঝে সমাজকল্যাণ ছিন্নমূল সংস্থার শীতবস্ত্র বিতরণ

  • Update Time : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ৪৩৮ জন পঠিত
যৌনকর্মীদের মাঝে সমাজকল্যাণ ছিন্নমূল সংস্থার শীতবস্ত্র বিতরণ
যৌনকর্মীদের মাঝে সমাজকল্যাণ ছিন্নমূল সংস্থার শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে অবস্থিত বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান সমাজকল্যাণ ছিন্নমূল সংস্থার উদ্যোগে ফরিদপুরের রথখোলা যৌনপল্লীতে অবস্থানকারী অসহায়, কর্মঅক্ষম ও কর্মহীন সাবেক যৌনকর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। বুধবার দুপুরে রথখোলায় যৌনপল্লীর সামনে ৫০জন সাবেক যৌনকর্মীদের শীত নিবারণের উপকরণ হিসাবে এই কম্বল বিতরণ করা হয়। এসময় সমাজকল্যাণ ছিন্নমূল সংস্থার কার্যকরী পরিষদের সাধারন সম্পাদক পংকজ বিশ্বাস, কোষাধ্যক্ষ গোলক চন্দ্র গুহ, সদস্য তন্দ্রা দেবনাথ উপস্থিত ছিলেন।

সংস্থার সাধারণ সম্পাদক পংকজ মন্ডল জানান প্রতিবছরের ন্যায় এবছরও আমরা হত দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করছি। এবার আমরা সাবেক যৌনকর্মীদের কম্বল বিতরণের আওতায় এনেছি। আমরা মনেকরি এইসব সাবেক যৌনকর্মীদের প্রতি সমাজের একটি দায়বদ্ধতা আছে। আশাকরি এই কম্বলগুলো এইসব পরিবারের শীত নিবারণের সামান্য হলেও সাহায্য করবে। এর আগে এই সংস্থার মাধ্যমে অসহায় দরিদ্র পরিবারের শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION