1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ডিবি পুলিশের বিশেষ অভিযান গাঁজা-ইয়াবাসহ আটক ৫

  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৪৬১ জন পঠিত
ডিবি পুলিশের বিশেষ অভিযান গাঁজা-ইয়াবাসহ আটক ৫
ডিবি পুলিশের বিশেষ অভিযান গাঁজা-ইয়াবাসহ আটক ৫

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে বিশেষ অভিযান চালিয়ে এক কেজি গাঁজা ও ৫০৫ পিচ ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (০৯ জানুয়ারি) রাতে জেলার মধুখালী ও বোয়ালমারী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মাদকসহ ওই পাঁচ ব্যাক্তিকে আটক করা হয়।

আটকরা হলেন, জেলার বোয়ালমারী উপজেলার গুনবাহ এলাকার আ: মান্নান শেখের ছেলে মনির শেখ (৪৫) ও একই গ্রামের আমজেদ মোল্যার ছেলে ইয়াছিন মোল্যা (৩৫) এবং একই উপজেলার দূর্গাপুর এলাকার মোতালেব ফকিরের ছেলে ইমরুল ফকির (৩৮)। এসময় তাদের কাছে থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়। অন্যদিকে, জেলার মধুখালী উপজেলার মেছেরদিয়া এলাকা থেকে আদম আলী খানের ছেলে মো. রমজান খান (৪৩) ও একই উপজেলার বনমালিদিয়া গ্রামের মোঃ ইদ্রিস মোল্লার ছেলে মো: মুরাদ হোসেন মোল্লা (৩৮)।

এসময় তাদের কাছে থেকে ৫’শ ৫ পিচ ইয়াবা জব্দ করা হয়। এব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ ৫ জনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে বোয়ালমারী ও মধুখালী থানায় পৃথক মাদক মামলা পক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION