1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি ফরিদপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড

বিপুল ঘোষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

  • Update Time : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ৫৪০ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সদস্য (০৩ নম্বর) বর্ষিয়ান নেতা বিপুল ঘোষ। হৃদরোগ জনিত সমস্যায় তিনি মঙ্গলবার রাতে ফরিদপুরের হার্ট ফাউন্ডেশনে ভর্তি হয়েছেন। হার্ট ফাউন্ডেশনের দায়িত্ব¡রত চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় রয়েছেন।
পরিবার ও চিকিৎসক সূত্রে জানা গেছে, গত দুদিন আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন চতুর্থ বারের মতো আওয়ামী লীগের এই বর্ষিয়ান ত্যাগী নেতা। আর এই খবর ফরিদপুরে চাউর হওয়ার সাথে সাথেই তার বাসায় আসতে থাকে তৃণমূলের শত শত নেতা কর্মী। প্রতিটি নেতাকর্মীর সাথে সাক্ষাৎ দিতে গিয়ে তিনি বিশ্রাম নিতে পারছিলেন না। এই অতিরিক্ত চাপের কারণেই তার এমনটি হতে পারে বলে চিকিৎসকরা মনে করছেন। যে কারণে বর্তমানে চিকিৎসকরা তাকে নিবিড় বিশ্রামে থাকতে বলেছেন।
হার্ট ফাউন্ডেশনের চিকিৎসকদের সাথে কথা বলে জানা গেছে, আগামী কয়েকদিন হয়তো তাকে হাসপাতালে থাকতে হতে পারে। এই মুহূর্তে তাকে বিশ্রামে থাকা এবং জরুরি প্রয়োজন ছাড়া কথা বলা নিষেধ করা হয়েছে।
উল্লেখ্য, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, চারবারের কেন্দ্রীয় কমিটির সদস্য আওয়ামী লীগের ত্যাগী পরীক্ষিত নেতা বিপুল ঘোষকে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত করা হয় সোমবার। ওই দিন টিভির পর্দায় এই ঘোষণা দেখে দলে দলে ফরিদপুরের বিপুল ঘোষের বাসায় আসতে থাকে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা। নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করেন বিপুল ঘোষকে। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION