1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুর অটোটেম্পু মালিক সমিতির সাধারণ সভা ও কমিটি গঠন

  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৫৪৮ জন পঠিত
ফরিদপুর অটোটেম্পু মালিক সমিতির সাধারণ সভা ও কমিটি গঠন
ফরিদপুর অটোটেম্পু মালিক সমিতির সাধারণ সভা ও কমিটি গঠন

স্টাফ রিপোর্টার : ফরিদপুর অটোটেম্পু, অটোরিক্সা, সিএনজি, ডিজেল ও পেট্রোল চালিত মালিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে সকল মালিক ও শ্রমিকদের ঐক্যসমর্থনে তিন বছরের জন্য নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফরিদপুর মধুখালী উপজেলার দিঘলিয়া নিরিবিলি পিকনিক কর্ণারে এই আয়োজন সম্পন্ন হয়।

মালিক সমিতির সভাপতি মুনসুর মিয়া লাবলুর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর মোটর ওয়ার্কাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সলর গোলাম মোঃ নাছির, কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন, কানাইপুর আওয়ামীলীগের সহ-সভাপতি সাইফুল আলম কামাল, জেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক ও অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ হাকিম মিয়া, মালিক সমিতির কার্যকরি সভাপতি তাপস অধিকারী, শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ কবির হোসেন, সাংবাদিক সংগঠক বিজয় পোদ্দার,

আন্ত জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মানা, শ্রমিক নেতা কামরুজ্জামান কাম, লিয়াকত হোসেন বাবুসহ নেতৃবৃন্দ। পরে মুনসুর মিয়া লাবলুকে সভাপতি, তাপস অধিকারী কার্যকরি সভাপতি, আবু জাফরকে সহ-সভাপতিক, আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক, মুন্নু শেখকে যুগ্ম সম্পাদক, কামরুজ্জামান কামুকে সহ-সম্পাদক, আইয়ুব হোসেন সাংগঠনিক সম্পাদক, আবুল কাশেম মোল্লাকে কোষাধ্যক্ষ, নূর আলীকে দপ্তর সম্পাদক, মোজাম্মেল বিশ্বাসকে প্রচার ও প্রকাশনা সম্পাদক করে একটি নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION