1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

আলফাডাঙ্গায় কেনো বন কর্মকর্তার উপর হামলা?

  • Update Time : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৭৪১ জন পঠিত

আলফাডাঙ্গা প্রতিনিধি :

ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভাধীন ৮ নং ওয়ার্ডে রাস্তা জুড়ে বাড়ি নির্মাণের বাঁধা দেওয়ায় বন কর্মকর্তা লিটন শেখ এর উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার৫ ডিসেম্বর সকাল আটটার দিকে হাসপাতালের পূর্ব পাশে নবীর মোল্লার ছেলে মিজান মোল্লা তার জমিসহ রাস্তা জুড়ে নির্মাণ কাজ শুরু করলে প্রতিবেশী বন কর্মকর্তা রাস্তা ছেড়ে কাজ করতে বললে কথা কাটাকাটির এক পর্যায়ে মিজান তার লোকজন নিয়ে হামলা চালায়।

পরের প্রতিবেশীরা চিৎকার শুনে ঘটনাস্থলে এসে লিটন শেখ কে উদ্ধার করে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে বন কর্মকর্তা লিটন শেখ বলেন, আমি সকালে অফিসে যাওয়ার সময় রাস্তার মাঝখান জুড়ে মাটি কাটতে দেখি।এলাকার জনস্বার্থে পাশে থাকা গোলাম নবীকে রাস্তা ছেড়ে কাজ করতে বললে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়।তার ছেলে মিজান দলবল নিয়ে আমার উপর হামলা চালায়। অপরদিকে মিজান মোল্লার সাথে যোগাযোগ করতে গেলে তার বাবা গোলাম নবী ঘর থেকে বের হয়ে তথ্য দিতে গেলে মিজানের স্ত্রী শ্বশুরের (গোলাম নবীর) হাত ধরে টেনে নিয়ে ঘরে চলে যায়।এবং বলেন আপনাদের( সাংবাদিক) কোন তথ্য দিতে রাজি নই।হামলাকারী মিজানের মোবাইল নাম্বার জানতে চাইলে নাম্বার মুখস্ত নেই ও বাড়িতে নেই বলে জানায়।তার নাম জানতে চাইলে অনিচ্ছা প্রকাশ করেন।

এদিকে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বলেন মাথায় কয়েকটি সেলাই হয়েছে ও কয়েক জায়গায় আঘাতের চিহ্ন আছে।এখন হাসপাতালে ভর্তি আছে। আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ আবু তাহের বলেন,সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি, অভিযোগের পর মামলা হয়েছে।দ্রুত আসামিদের গ্রেফতার করা হইবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION