1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ

  • Update Time : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৪৭৫ জন পঠিত
প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ
প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের মধুখালী উপজেলায় ৩০ বছর বয়সী এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (১৫ নভেম্বর) উপজেলার শ্রীপুর কামারপাড়া এলাকার রফিক মোল্যা (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে এ ধর্ষণের অভিযোগ উঠে। পরে ডাক্তারী পরীক্ষার জন্য ওই তরুণীকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। শনিবার (১৯ নভেম্বর) দুপুরে ফরিদপুর ওসিসিতে কর্মরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মরিয়ম আক্তার ওসিসিতে ওই তরুণীর ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রকৃতির ডাকে সাড়া দিতে মেয়েটি ঘরের বাহির হলে মুখ চেপে ধরে প্রতিবন্ধী তরুণীকে নিজ বাড়িতে তুলে নিয়ে তাকে ধর্ষণ করে অভিযুক্ত রফিক। সে সময় প্রতিবন্ধী তরুণীর মা-বাবা বাড়িতে ছিলেন না। পরে পরিবার বিষয়টি জানার পর তাকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষা চলছে। তবে ধর্ষণের অভিযোগটি সাজানো বলে দাবি রফিকের পরিবারের। রফিকের পরিবার বলছে, বিষয়টি পরিকল্পিতভাবে সাজানো। এদিকে পুলিশ বলছে, কিছুদিন আগে ছেলেটার সঙ্গে ওই মেয়েটির কোর্টে এভিডেভিড করে বিয়ে হয়। বিয়ের পরে থেকে মেয়েটিকে ভরণপোষণ দিচ্ছেনা ছেলে ও তার পরিবার।

এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, এ রকম একটা খবর শুনতে পেরেছি। তবে, শুনেছি ওই মেয়েটার সঙ্গে ধর্ষণের অভিযোগ উঠা ছেলেটার ইতোপূর্বে কোর্টে এভিডেভিড করে বিয়ে হয়েছে। এখন ছেলে ও ছেলের পরিবার ওই মেয়েটার ভরণপোষণ দিচ্ছে না। এ ব্যাপারে মেয়েটি ও তার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION