1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

মধুখালীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা

  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৫৩২ জন পঠিত
মধুখালীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা
মধুখালীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা

শাহজাহান হেলাল,মধুখালী : ফরিদপুরের মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আধুনিক মিলনায়তনে ডিজিটাল উদ্ভাবনী মেলা’ এর উদ্বোধন, সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ক্যাম্পাস থেকে ডিজিটাল মেলার একটি র‌্যালী বের করা হয়। উপজেলার সদরের ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে আধুনিক মিলনায়তনের সামনে শেষ হয়।

র‌্যালী ও উদ্বোধন পরবর্তী আধুনিক মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আব্দুল আউয়াল আকনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম। মেলায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামীম আরা। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.রেজাউল হক বকু,উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ, মোরশেদা আক্তার মিনা, সরকারি আইনউদ্দিন কলেজের শিক্ষক ড.মোঃ ওয়াদুদ,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুদেব কুমার দাসসহ প্রমুখ।

অনুষ্ঠিয় উদ্ভাবনী মেলায় বিভিন্ন বিষয়ে ৪ ধরনের প্যাভিলিয়ন গুলোতে উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা (ডিজিটাল সেন্টার, পোস্ট-ই সেন্টার, ই-কমার্স, আর্থিক সেবা প্রদান প্রতিষ্ঠানসমূহ), শিক্ষা, দক্ষতা ও উন্নয়ন এবং কর্মসংস্থান বিষয়ে উপস্থাপন করা হয়। মেলার সমাপণীতে পুরস্কার বিতরণ করা হয়। মেলায় বিভিন্ন প্রকারের ৩০টি স্টল অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION