1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:১০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

বোয়ালমারীতে স্বামীর হাতে স্ত্রী খুন

  • Update Time : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ৫১৮ জন পঠিত
বোয়ালমারীতে স্বামীর হাতে স্ত্রী খুন
বোয়ালমারীতে স্বামীর হাতে স্ত্রী খুন

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের বোয়ালমারী পৌর এলাকায় নূপুর আক্তার (২৫) নামে এক গৃহবধূ স্বামীর হাতে খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২১ অক্টোবর) সকালে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওয়াহাব এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (২০ অক্টোবর) দিনগত রাত ১১ টার দিকে বোয়ালমারী পৌর এলাকার মধ্যেরগাতী গ্রামে এ খুনের ঘটনা ঘটে। স্ত্রীর পরকীয়ার জের ধরে এ হত্যাকান্ড বলে স্থানীয়দের দাবী।

এলাকাবাসী জানান, পরকীয়ার জেরে স্ত্রী নূপুরকে ধাঁরালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে স্বামী মুসা মোল্যা (৩২)। পরে নূপুরকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল হাসপাতাল হয়ে ঢাকায় নেওয়ার পথে রাত ১টার দিকে মৃত্যু হয় নূপুরের। স্বামী মুসা মধ্যেরগাতী গ্রামের কাওসার মোল্যার ছেলে বলে জানা যায়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওয়াহাব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। পরবর্তীতে এব্যাপারে বিস্তারিত জানাতে পারবো বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION