1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

বোয়ালমারীতে শেখ রাসেলের জন্মদিন পালিত

  • Update Time : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৪৫৪ জন পঠিত
বোয়ালমারীতে শেখ রাসেলের জন্মদিন পালিত
বোয়ালমারীতে শেখ রাসেলের জন্মদিন পালিত

বোয়ালমারী প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা প্রশাসনের ও উপজেলা পরিষদের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস প্রধান, শিশুরা অংশগ্রহণ করেন।

র‌্যালী শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা ও পুরস্কার বিতরণী সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসাইনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, থানা অফিসার ইন চার্জ আব্দুল ওহাব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমান, কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাকিবুল হাসান প্রমুখ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্প অর্পণ, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতাসহ আলোচনা সভা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শেখ রাসেল দিবস উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনাসভা, দোয়া ও মোনাজাত এবং কেকে কেটে জন্মদিন পালন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION