1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

নগরকান্দায় মেয়ে জামাইয়ের হাতে শাশুড়ী খুন

  • Update Time : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ৭৮২ জন পঠিত
নগরকান্দায় মেয়ে জামাইয়ের হাতে শাশুড়ী খুন
নগরকান্দায় মেয়ে জামাইয়ের হাতে শাশুড়ী খুন

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মেয়ে জামাই চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে শ্বাশুড়ি রহিমা বেগমকে (৫৫) খুন করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (০৮ অক্টোবর) সকালে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (০৭ অক্টোবর) দিনগত রাত ১ টার দিকে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের সাবার গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রকৃতির ডাকে সাড়া দিলে শাশুড়ী রহিমা বেগম ঘরের বাহির হয়। এসময় ওঁৎ পেতে থাকা মেয়ে জামাই ইউনুস মোল্যা চাকু দিয়ে এলোপাতাড়ি কোপায় শ্বাশুড়িকে। এসময় চিৎকার চেচামেচি শুনে এলাকাবাসী এগিয়ে আসলে মেয়ে জামাই ইউনুস পালিয়ে যায়। পরে শ্বাশুড়িকে এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

তবে, কি কারণে এ হত্যাকান্ড তা বিস্তারিত জানা যায়নি। এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। মরদেহ ময়না তদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION