1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

মধুখালীতে গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

  • Update Time : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৪৯০ জন পঠিত
মধুখালীতে গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
মধুখালীতে গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

শাহজাহান হেলাল,মধুখালী : ফরিদপুরের মধুখালীতে ঘোপঘাট ফুটবল মাঠ ও এলাকার যুব সমাজের যৌথ আয়োজনে ৪দলীয় ঘোপঘাট ফুটবল মাঠ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেেেন্টর উদ্বোধন করা হয়েছে। ২ অক্টোবর রোববার বিকেলে ঘোপঘাট ফুটবল মাঠে উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি ও বাগাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার বদিউল আলম ফিরোজের সভাপতিত্বে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হেসেবে খেলা উদ্বোধন ও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম,বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও মেগচামী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যার বীরমুক্তিযোদ্ধা মোঃ খুরশিদুল আলম, বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান খান, শেখ মোঃ জালাল উদ্দিন, ঘোপঘাট ফুটবল মাঠ কমিটির সভাপতি মোঃ মোর্শেদ মীর ও সাধারন সম্পাদক মোঃ সবুজ শেখসহ প্রমুখ।

খেলার প্রধান অতিথি বেলুন ও পায়রা উড়িয়ে খেলা উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় যশোর জেলা ফুটবল একাদশ বনাম রাজবাড়ী জেলা ফুুটবল একাদশ খেলায় অংশ গ্রহন করে। যশোর জেলা ফুটবল একাদশ দল ২-০ গোলে রাজবাড়ী জেলা ফুুটবল একাদশকে পরাজিত করে। যশোর জেলা ফুটবল একাদশ দল ফাইনাল খেলায় অংশ গ্রহন করবে। খেলায় ১ম ভাগে যশোর জেলা ফুটবল একাদশ দলের ১ম গোলটি করেন সাব্বির হোসেন জার্সি নং ৬। খেলার শেষ মুহুর্তে ২য় গোলটি করেন যশোর জেলা ফুটবল একাদশ দলের হয়ে খোকা বাবু জার্সি নং ১০। খেলা পরিচালনা করেন আবুল বাশার মিয়া। সহকারী হিসেবে ছিলেন সবুজ ও মনিরুল। শত শত নারী পুরুষ খেলা উপভোগ করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION