1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

সালথায় কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সম্মেলন অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৭৯ জন পঠিত
সালথায় কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সম্মেলন অনুষ্ঠিত
সালথায় কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সম্মেলন অনুষ্ঠিত

মনির মোল্যা, সালথা : বাংলাদেশ সরকার স্বীকৃত ঔষধ ব্যাবসায়ীদের একমাত্র সংগঠন বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির ফরিদপুরের সালথা উপজেলা শাখার সম্মেলন- ২০২২ অনুষ্ঠিত হয়েছে। সালথা উপজেলা শাখার আয়োজনে শনিবার (২৪সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সালথা উপজেলা শাখার সভাপতি মো.শাহজাহান মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা শাখার কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মাজহারুল আলম চঞ্চল। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সালথা উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রুপা বেগম, ভাইস-চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, সালথা বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক ছরোয়ার হোসেন বাচ্চু, সালথা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম আজাদ, পল্লী চিকিৎসক আবু কাইয়ুম মিয়া প্রমূখ।

এছাড়া উপজেলার বিভিন্ন স্থানের ওষুধ ব্যবসায়ী ও পল্লী চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক জাহিদুর রহমান। উপজেলা সম্মেলনে পুনরায় শাহাজাহান মোল্লাকে সভাপতি ১৭ জন সদস্য ও ৫ জনকে উপদেষ্টা করে কমিটি ঘোষনা করেন প্রধান অতিথি। সভায় বক্তারা বলেন, এম আর পি রেটে ফরিদপুর জেলাসহ সারাদেশে ঔষধ ব্যবসায়ীদের ঔষধ বিক্রি করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION