1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ভাঙ্গায় চুরি যাওয়া রেলের মালামালসহ গ্রেফতার ৬

  • Update Time : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৫৮ জন পঠিত
ভাঙ্গায় চুরি যাওয়া রেলের মালামালসহ গ্রেফতার ৬
ভাঙ্গায় চুরি যাওয়া রেলের মালামালসহ গ্রেফতার ৬

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় চুরি হওয়া রেললাইনের মালামালসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চুরি যাওয়া ৬৪টি রেল সাপোর্টিং ক্লিপ ও ৮ ফিসপ্লেট জব্দ করা হয়। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের মোটরা এলাকার একটি ভাঙ্গারীর দোকান থেকে মালামালসহ দুইজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভাঙ্গার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেফতার করে পুলিশ। জানা যায়, গত ২১ সেপ্টেম্বর পদ্মাসেতু রেল লিংক প্রজেক্টের উপজেলার চান্দ্রা ইউনিয়নের সলিলদার নির্মাণাধীন এলাকা থেকে ৬৪ টি রেল সাপোর্টিং ক্লিপ ও ৮ ফিসপ্লেট চুরি যায়।

পরে এই ঘটনায় চোরাই মালামাল কেনার অপরাধে এনায়েত শেখ (৩৫), আব্দুর রহমান ওরফে রকমত মাতুব্বরকে (৫০) গ্রেফতার করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্য মতে সংঘবদ্ধ চোর চক্রের অপর চার সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মো. তানজিম মোল্লা (১৯), মো. রাসেল মোল্লা(২০) , মো. মামুন শেখ (১৭), মো. ইমন মোল্লা (১৫) । এদিকে প্রকল্পের সেফটি ইনচার্জ মো. সাগর আলী বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে চোরাই মালামালসহ সংঘবদ্ধ চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, একটি অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে চুরি যাওয়া রেলের মালামালসহ সংঘবদ্ধ চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION