1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

সালথায় বিবাহিত নারী ধর্ষণ মামলায় ব্যাবসায়ী লিটন গ্রেপ্তার

  • Update Time : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৫২৪ জন পঠিত
সালথায় বিবাহিত নারী ধর্ষণ মামলায় ব্যাবসায়ী লিটন গ্রেপ্তার
সালথায় বিবাহিত নারী ধর্ষণ মামলায় ব্যাবসায়ী লিটন গ্রেপ্তার

মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথায় বিয়ের প্রলোভনে ডির্ভোসধারী এক নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় জাকির হোসেন লিটন (৪৫) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারের বিয়ষটি নিশ্চিত করেন সালথা থানার ওসি মো. শেখ সাদিক। তিনি জানান, সালথা থানা পুলিশ গত মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার রমনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বুধবার বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গ্রেপ্তার লিটন সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী স্বজনকান্দা গ্রামের মো. হারুন শেখের ছেলে। তিনি কাগদী বাজারে টিনের দোকান করেন।

মামলা সুত্রে জানা গেছে, ২৮ বছর বয়সী বিবাহিত ওই নারীর ডির্ভোস হওয়ার পর জাকির হোসেন লিটনের সাথে তাঁর প্রেম সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সুবাদে জাকির প্রায়ই তাকে বিয়ের প্রলোভন দিয়ে ঘুরতে নিয়ে যেতেন। গত ১৫ আগস্ট সকাল ১১ টার দিকে ওই নারী সালথা বাজারে শপিং করার জন্য বাড়ি থেকে বের হলে পথে জাকিরের সাথে তাঁর দেখা হয়। এ সময় তাকে ফুসলাইয়া কাগদী এলাকার জৈনকের একটি দোতলা বাড়ির রুমের ভিতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের ফলে ওই নারী অসুস্থ হয়ে পড়লে সু-কৌশলে তিনি পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত নারীকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসিতে ভর্তি করে। মামলার তদন্তকারী কর্মকর্তা সালথা থানার এসআই আনিচুর রহমান বলেন, গত ২২ আগষ্ট ধর্ষণের অভিযোগ এনে ব্যবসায়ী জাকিরের বিরুদ্ধে একটি মামলা করেন ওই নারী। মামলা করার পর থেকে জাকির পলাতক ছিলেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার রমনা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অভিযানে রমনা থানা পুলিশ সহযোগিতা করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION