1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কৃষক হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন কারাদন্ড

  • Update Time : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ১০২২ জন পঠিত
কৃষক হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন কারাদন্ড
কৃষক হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন কারাদন্ড

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের আলফাডাঙ্গার কৃষক মাফুজার শেখ (৪০) হত্যা মামলায় ৯ জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। একইসাথে আদালত প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে প্রত্যেক আসামিকে আরও দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, বাবর আলী (৭৩), মো. সাদ্দাম হোসেন (৩৩), মাসুদ শেখ (৫৩), মাহমুদ শেখ (৪৩), টেপু শেখ (৫৮), জুয়েল শেখ (৩৩), সাত্তার শেখ (৮৩),আবু তালেব শেখ (৪৩) ও সৈয়দ নেপুর আলী (৩৮)। এদের সকলের বাড়ি আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের আটকবানা গ্রামে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে হাজির ছিলেন। রায় প্রদানের পর তাদের কড়া পুলিশ প্রহরায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২১ জুন ওই গ্রামে একটি মসজিদে ইমাম নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংর্ঘষে মাফুজার শেখ (৪০) নামে এক ব্যক্তি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার মারা যান। এ ঘটনায় মাহফুজার শেখের চাচা মোক্তার শেখ (৭৬) বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় ১০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম তদন্ত শেষে গত ২০১৪ সালের ২৯ এপ্রিল এহজাহারভুক্ত ১০ জনকেই আভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র জমা দেন। তবে মামলা চলাকালীন সময়ে এ মামলার আবু বক্কার শেখ (৫০) মারা যান। ফলে তার নাম আসামির তালিকা থেকে বাদ দেন আদালত। রায় ঘোষণার সত্যতা নিশ্চিত করে ওই আদালতের সহকারি সরকারি কৌশলী (এপিপি) নওয়াব আলী বলেন, ১৮৬০ সালের দন্ডবিধির ৩০২/১৪৯ ধারায় আসামিদের দোষী সাব্যস্ত করে এ আদেশ দেন আদালত।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION