1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদে মধুখালী বিএনপি’র বিক্ষোভ

  • Update Time : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৫১৪ জন পঠিত
দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদে মধুখালী বিএনপি’র বিক্ষোভ
দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদে মধুখালী বিএনপি’র বিক্ষোভ

শাহজাহানহেলাল, মধুখালী : জ্বালানী তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপির লাগাতার কর্মসূচীর অংশ হিসাবে শনিবার (২৭ আগস্ট)বিকেলে মধুখালী থানা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে মধুখালী পৌসভার বনমালিদিয়া বাজার মেছড়দিয়া মোড়ে উপজেলা বিএনপির সভাপতি মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ হায়দার আলী মোল্যার সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহমান।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা শাহ মোঃ আবু জাফর,ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ,ফরিদপুর জেলা বিএনপির আহব্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা, কেন্দ্রীয় কৃষক দলের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি খন্দকার নাছিরুল ইসলাম,জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন,ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজম খান, ফরিদপুর বিএনপির বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, মধুখালী থানা বিএনপির সাধারন সম্পাদক আবুল কাসেম আবুল, পৌর বিএনপির সভাপতি শাহাবুদ্দিন সতেজ, পৌর বিএনপির সাধারন সম্পাদক গোলাম মনছুর নান্নু, ফরিদপুর জেলা যুবদলের সাবেক সহ – সভাপতি আব্দুল হালিম মানিকসহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION