1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

সালথায় নানা আয়োজনে শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন পালন

  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৫৯২ জন পঠিত
সালথায় নানা আয়োজনে শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন পালন
সালথায় নানা আয়োজনে শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন পালন

মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথায় নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রমামানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯২তম জন্মদিন পালন করা হয়েছে। জন্মদিন উপলক্ষে সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গমাতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন, সংসদ উপনেতার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর চৌধুরী লাবু।

এরপর একেএকে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, সালথা থানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ। পরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সেলাই মেশিন, আর্থিক অনুদান ও স্বেচ্ছাসেবি মহিলা সমিতির মধ্যে চেক বিতরন করা হয়। এসময় ৩৯জন দুস্থ মহিলার মাঝে সেলাই মেশিন ১০০জন মহিলার মাঝে ১২ হাজার করে টাকা ও স্বেচ্ছাসেবি মহিলা সমিতির দুই জনকে ৫৫হাজার টাকা প্রদান করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আকতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর চৌধুরী লাবু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রুপা বেগম, আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমটির সদস্য মোঃ শফি উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবুল কালাম প্রমুখ

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION