1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

শরীয়তুল্লাহ বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা

  • Update Time : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৫৮৫ জন পঠিত
শরীয়তুল্লাহ বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা
শরীয়তুল্লাহ বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার : ফরিদপুর জেলার সদর উপজেলায় ২ টি দোকানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ১২ কেজি পলিথিন জব্দসহ মোট ২ হাজার টাকা জরিমানা আদায় এবং ১ টি অটো রাইস মিলে অভিযান পরিচালনা করে পরিবেশসম্মতভাবে প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করার নির্দেশ প্রদান করা হয়েছে। জানা যায় ৪ আগস্ট, বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ও সদর উপজেলা নির্বাহী অফিসার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন ঢালী এর নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক এ, এইচ, এম, রাসেদ এর উপস্থিতিতে শহরের হাজী শরীয়তুল্লাহ বাজারের ২ টি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা হয়।

এ সময় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের দায়ে মোট ২ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় ও মোট ১২ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এছাড়াও ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারে অবস্থিত ১ টি অটো রাইস মিলে অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় এবং উক্ত অটো রাইস মিল কর্তৃপক্ষকে পরিবেশসম্মতভাবে প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করার নির্দেশ প্রদান করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মিতা রানী দাস। এসময় মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা প্রদান করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ। ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION