1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ফরিদপুরে পিস্তল গুলি সহ যুবক গ্রেপ্তার

  • Update Time : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৬৮১ জন পঠিত
ফরিদপুরে পিস্তল গুলি সহ যুবক গ্রেপ্তার
ফরিদপুরে পিস্তল গুলি সহ যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে অবৈধ পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ মোস্তফা সেক (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ বেলা একটায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার)। সংবাদ সম্মেলনে বলা হয় মঙ্গলবার (২ আগস্ট) দিনগত রাত ১ টার দিকে ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের দিরাজতুল্লাহ মাতুব্বরের ডাঙ্গী এলাকা থেকে আব্দুস সালাম শেখ এর পুত্র মোস্তফা শেখ(২২) কে, কোতোয়ালি থানার উপ পরিদর্শক এসআই সুজন বিশ্বাসের নেতৃত্বে ০১টি অবৈধ পিস্তল ২ রাউন্ড গুলি সহ গ্রেফতার করা হয়।

এছাড়া গত মাসের (৩০ জুলাই) শনিবার মোবাইল ফোন নিয়ে তর্কের জের ধরে ফরিদপুরে বন্ধুর ছুরিকাঘাতে মো. আকাশ (২০) নামে এক যুবক খুন হওয়ার ঘটনায় গ্রেফতার হওয়া মোস্তফা সেখের সংশ্লিষ্টতা রয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করে পুলিশ। উল্লেখিত যুবককে ফরিদপুর সদর থানায় গ্রেপ্তার করে রাখা হয়েছে এবং অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মামলা প্রক্রিয়া শেষে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানা যায়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুমন রঞ্জন সরকার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিলসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ ও ফরিদপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION