1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী

  • Update Time : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৬০৩ জন পঠিত
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী

শাহজাহান হেলাল,মধুখালী : “নিরাপদ মাছে ভরবো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় ফরিদপুরের মধুখালী সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ২৪ জুলাই রোববার বেলা সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলা সদরের ঢাকা-খুলনা মহসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কম্পন্ড পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয় ।

র‌্যালী ও পোনা অবমুক্ত করণ পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জাতীয় মৎস্য সপ্তাহ ২৩-২৯ জুলাই ২০২২ খ্রিঃ উদ্বোধন ও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলভীর রহমান,সিনিয়ন উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস,মৎস্য সম্প্রসারন কর্মকর্তা দেবব্রত কুমার বিশ্বাস ও মৎস্য চাষীদের পক্ষ থেকে মৎস্যচাষী মোঃ ইলিয়াস সিকদার। আলোচনা পরবর্তী উপজেলার ৩জন শ্রেষ্ঠ মৎস্যচাষীদের পুরস্কৃত করা হয়। ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত সপ্তাহ ব্যাপি বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION