1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ভাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

  • Update Time : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৫৫৮ জন পঠিত

ভাঙ্গা (ফরিদপুরর) প্রতিনিধি :

“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” –এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিব রায়ের সভাপতিত্বে মতবিনিময়কালে উপজেলায় কর্মরত বিভিন্ন প্্িরন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য অফিসার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী দেশে আমিষের চাহিদা মেটাতে দেশে মাছের উৎপাদন বাড়াতে হবে। এই উপজেলায় মৎস্য চাহিদা পূরণ করতে মৎস্যজীবি ও নিবন্ধিত জেলেদেরকে প্রনোদনাসহ ভর্তুকি এবং বিভিন্ন উপকরনসামগ্রী প্রদান করা হয়েছে। মাছের বংশ রক্ষার্থে জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরন,মাছ নিধন বন্ধ করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে শাস্তির আওতায় আনা এবং জনসাধারনের মধ্যে সচেতনতা বৃদ্বি করতে হবে। তিনি আরও জানান, এ উপজেলায় মোট ১ হাজার ৯,শ ৬০ জন নিবন্ধিত মৎস্যচাষী রয়েছেন এবং নিবন্ধিত জেলে রয়েছেন ৮৬৮ জন। ২৪টি সমিতির মাধ্যমে সিআইজি প্রকল্পের আওতায় মাছচাষীদের সবধরনের সুযোগসুবিধা দেওয়া হয়েছে।এছাড়া এনএটিপি প্রকল্পের আওতায় ৪৮টি প্রদর্শণীর মাধ্যমে পাবদা,কৈ ,টেংরা সহ কয়েক প্রজাতির মাছ চাষ করা হচ্ছে। এই মৎস্যজিবীদের নিয়মিত মৎস্য চাষে প্রশিক্ষণ সহ নানাবিধ সুযোগ সুবিধা প্রদান করা হয়ে থাকে। যদি কোন ব্যক্তি মৎস্য চাষ স¤পর্কে কোন পরামর্শ নিতে চান সেক্ষেত্রে উপজেলা মৎস্য অফিসে এসে বা হটলাইন ১৬১২৬ এই নম্বরে ফোন করে জেনে নিতে পারেন। এসময় উপস্থিত ছিলেন মাইটিভির প্রতিনিধি মোঃ সরোয়ার হোসেন,সাংবাদিক মামুনুর রশিদ,এ,টি,এম ফরহাদ নান্নু,দীলিপ দাস প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION