1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে প্রাণ গেল রাজমিস্ত্রির

  • Update Time : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৬১৫ জন পঠিত
সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে প্রাণ গেল রাজমিস্ত্রির
সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে প্রাণ গেল রাজমিস্ত্রির

বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে একজন রাজমিস্ত্রি নিহত হয়েছেন। জানা যায়, রবিবার (১৭ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর মাছ বাজার সংলগ্ন স্থানে অবস্থিত একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিস্কার করতে নামেন তিনজন রাজমিস্ত্রি।

স্থানীয় গণেশ সাহার মালিকানাধীন ওই ভবনের সেপটিক ট্যাংকটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল। বৃষ্টির পানি এবং ময়লা আবর্জনায় পরিপূর্ণ থাকায় ট্যাংকে গ্যাস জমেছিল। সকালে তিন জন রাজমিস্ত্রি ট্যাংকটি পরিস্কার করতে নামলে ট্যাংকের ভেতর জমে থাকা বিষাক্ত গ্যাসে উপজেলার ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামের লোকমান শেখের ছেলে বিল্লাল শেখ (২৫) ট্যাংকের ভেতরই মারা যান।

এ সময় অপর দুই জন মিস্ত্রি বিষাক্ত গ্যাসের উপস্থিতি টের পেয়ে দ্রুত ট্যাংক থেকে বেরিয়ে আসেন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্যাংকের ভেতর থেকে নিহত বিল্লালের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুল সাত্তার জানান, সেপটিক ট্যাংকটি দীর্ঘদিন পরিত্যক্ত এবং বৃষ্টির পানিতে পরিপূর্ণ ছিল।

ময়লা আবর্জনা পচে ট্যাংকে বিষাক্ত গ্যাস জমেছিল। ট্যাংক পরিস্কার করতে গেলে গ্যাসের কারণে ওই মিস্ত্রির মৃত্যু হয়। এ ব্যাপারে লাশ উদ্ধারকারী বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION