1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

নৌকার কর্মীদের মারধর, দেড়শ জনের বিরুদ্ধে মামলা

  • Update Time : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৬০৭ জন পঠিত

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের ডুমাইন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চাইতে গিয়ে প্রতিদন্দি স্বতন্ত্র (আনারস) প্রার্থী শাহ আসাদুজ্জামান তপনের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন কয়েকজন নৌকার কর্মী বলে দাবী করেছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী খুরশীদ আলম মাসুম (নৌকা)। এ ঘটনায় শুক্রবার দেড়শ জনের বিরুদ্ধে মধুখালী থানায় মামলা হয়েছে।
আওয়ামীলীগের প্রার্থী মো. খুরশিদ আলম মাসুম জানান, গত বৃহস্পতিবার রাতে নৌকা প্রতিকের পক্ষে ভোট চাওয়া শেষে কয়েকজন কর্মী ডুমাইনের দিকে ফিরছিলেন। গজারিয়া বিল এলাকায় আসলে স্বতন্ত্র (আনারস) প্রার্থী শাহ আসাদুজ্জামান তপনের নেতা কর্মীরা তাদের গতিরোধ করে তাদের সমর্থিতদের নিয়ে হামলা চালিয়ে মারধর করে। এতে শাহিনুর রহমান (৫৫), বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদ হোসেন মোল্লা (৭৩), কাজী ঈদুল (৩২), সজিব মোল্লা (৩২) সহ অন্তত পাঁচজন আহত হন।
তিনি জানান, এ ঘটনায় তিনি (মো. খুরশীদ আলম মাসুম) বাদী হয়ে স্থানীয় আজাদ মাহাবুব ও অতিয়ার রহমান মেম্বার সহ ৩৫ জনের নাম উল্লেখ করে আরো এক থেকে দেড়শ জনকে আসামী করে মধুখালী থানায় মামলা দায়ের করেন।
এদিকে এ হামলার অভিযোগ প্রসঙ্গে স্বতন্ত্র প্রার্থী শাহ আসাদুজ্জামান তপন (আনারস) জানান, নৌকার ভোট চাওয়ার অসিলায় ভোটারদের হুমকী ধামকী দিচ্ছিলো কিছু বহিরাগত, খবর পেয়ে আমার লোকজন সেখানে যায় এবং পুলিশকে জানায়। স্থানীয়রাই তাদের মারধর করেছে বলে দাবী করেন তিনি।
এ প্রসঙ্গে মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে, পুলিশ আসামীদের আটক করার চেষ্টা চালাচ্ছে। তিনি জানান, এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION