1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:২২ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

হামলার প্রতিবাদে মধুখালী উপজেলা আওয়ামীলীগের জরুরী সভা

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ৫৯৩ জন পঠিত
হামলার প্রতিবাদে মধুখালী উপজেলা আওয়ামীলীগের জরুরী সভা
হামলার প্রতিবাদে মধুখালী উপজেলা আওয়ামীলীগের জরুরী সভা

শাহজাহান হেলাল,মধুখালী : ফরিদপুরের মধুখালী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. হামিদুর রহমানের উপর মারপিট ও হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১১টায় মধুখালী উপজেলা আওয়ামীলীগের রেলগেটস্থ কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম মিয়ার সভাপতিত্বে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং হামলাকারীদের শাস্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম এম বাবুল আক্তার, ওহিদুজ্জামান বাবলু মিয়া, প্রচার সম্পাদক মো. আতিয়ার রহমান মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক শাহ্ মো. ফারুক হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম পাঁচু, সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম তুহিন, পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, সাধারণ সম্পাদক মির্জা আক্তারুজ্জামারন খোকন প্রমুখ।

জরুরী সভায় নেতৃবৃন্দ গত ২৮ জুন রাতে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জান বাচ্চুর নেতৃত্বে কয়েকজন লোক মধুখালী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা হামিদুর রহমানকে মারপিট ও হামলার করার প্রতিবাদ ও তীব্র নিন্দা জ্ঞাপন এবং হামলাকারীদের শাস্তি দাবী এবং সাংগঠনে বিশৃংখলা সৃষ্টির কারণে পৌর আওয়ামীলীগকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এ ছাড়া মধুখালী উপজেলায় আগামী ২৭ জুলাই ডুমাইন, আড়পাড়া এবং মেগচামী এই তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলকে এক হয়ে নৌকা প্রতিকের প্রার্থীকে জয়ী করার সিদ্ধান্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION