1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

মধুখালীতে আওয়ামীলীগের র‌্যালী ও আলোচনা সভা

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৭৪৪ জন পঠিত
মধুখালীতে আওয়ামীলীগের র‌্যালী ও আলোচনা সভা
মধুখালীতে আওয়ামীলীগের র‌্যালী ও আলোচনা সভা

শাহজাহান হেলাল,মধুখালী : আন্দোলন, সংগ্রাম ,মুক্তিযুদ্ধ , উন্নয়ন, ডিজিটাল, তারুণ্য ও ঐতিহ্য সবকটির সমন্ব^য়ে একটি নাম বাংলাদেশ আওয়ামীলীগ। দেশের প্রাচিনতম এই দলের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ফরিদপুরের মধুখালীতে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে র‌্যালী ও আলোচনাসহ বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল জহক বকুর নেতৃত্বে মধুখালী রেলগেস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসুচীর উদ্বোধন করা হয়।

পতাকা উত্তোলন পরবর্তী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরালে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় । পৌর আওয়ামীলীগ ও অন্যান্য অংঙ্গ সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানান হয়েছে। শ্রদ্ধানিবেদন পরবর্তী বঙ্গবন্ধু ম্যুরাল চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে রেলগেট দলীয় কাযালয়ে শেষ। র‌্যালী পরবর্তী দলীয় অফিসে ৭৩তম প্রতিষ্ঠা বাষিকীর কেক কাটা হয়। কেক কাটা পরবর্তী উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি হাজী আঃ সালাম মিয়ার সভাপতিত্বে ৭৩ বছরের গৌরব আর ঐতিহ্য তুলে ধরে বক্তব্য রখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু।

অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সাধঅরন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এমএম বাবুল আক্তার,মোঃ ওহিদুজ্জামান বাবলু মিয়া, প্রচার সম্পাদক মোঃ আতিয়ার রহমান মিয়া, তথ্য ও গবেষনা সম্পাদক শাহ মোঃ ফারুক হোসেন,সহদপ্তর সম্পাদক আঃ রাজ্জাক রাজা,পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন,উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরদ ও উপজেলা মহিলা আওয়ামলীগের সভাপতি সুরাইয়া সালামসহ অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION